কুমিল্লা-চাঁদপুরে আল্লামা মাসঊদের ইজতেমা স্থগিত, ঘরে বসে আমলের আহ্বান

কুমিল্লা-চাঁদপুরে আল্লামা মাসঊদের ইজতেমা স্থগিত, ঘরে বসে আমলের আহ্বান

কুমিল্লা-চাঁদপুরে আল্লামা মাসঊদের ইজতেমা স্থগিত, ঘরে বসে আমলের আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাধারণ মানুষের মধ্যে দ্বীনের বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে, জমিয়ত চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে আগামি ৩০ মার্চ সোমবার কুমিল্লার এবং ৩১ মার্চ মঙ্গলবার চাঁদপুরে ইসলাহী ইজতেমা করোনাভাইরাস নামক বৈশ্বিক দূর্যোগের কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে বিবৃতি দিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার সাময়িকভাবে সবধরনের সভা-সমাবেশ, ইসলাহী প্রোগ্রাম ও জনসমাগম নিষিদ্ধ করেছে। তাই নির্দেশ পালনার্থে ও সচেতনতার দিকে লক্ষ্য করে কুমিল্লা ও চাঁদপুরে ইসলাহী ইজতেমা স্থগিত করা হয়েছে।

মাওলানা মাকনুন জানান, সরকারি সিদ্ধান্ত দেখে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে এ ইসলাহী ইজতেমার নতুন তারিখ ঘোষণা করা হবে।

এদিকে ইসলাহী ইজতেমার আমলগুলো নিজ ঘরে বসে পালন করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে ভয় কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রকৃত মুমিন কখনো আতঙ্কিত হয় না, আতঙ্ক ছড়ায় না। সে সবসময় আল্লাহর উপর ভরসা করে থাকে। নিজ গুনাহের কারণে লজ্জিত হয়ে তওবা করে। কারণ একমাত্র আল্লাহ তাআলাই পারেন এই ধরনের মহারামি থেকে মুক্তি দিতে।

তিনি বলেন, আপনারা নিজ ঘরে বসে আমাদের মাসিক ইসলাহী ইজতেমার আমলগুলো করতে থাকুন। বিশেষ করে ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত ও ছয় তাসবিহের জিকির। যোহরের নামাজের পর জিকির ব্যক্তিগত আমল। আসরের নামাজের পর দুরুদের আমল ও দোয়া। মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়ার তেলাওয়াত ও ছয় তাসবিহের জিকির। এশারের নামাজের পর দুরুদ শরীফের আমল ও কিতাবী তালিম। রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ ও বারো তাসবিহের জিকির ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *