৫৪টি শান্তিরক্ষা মিশনে দেড় লাখ বাংলাদেশি

৫৪টি শান্তিরক্ষা মিশনে দেড় লাখ বাংলাদেশি

পাথেয় ডেস্ক ● এ পর্যন্ত বিশ্বব্যাপী জাতিসংঘের ৫৪টি শান্তিরক্ষা মিশনে এক লাখ ৪৯ হাজার ৫৮৮ জন শান্তিরক্ষী অংশ নিয়েছেন। এরমধ্যে এক হাজার ২৪২ জন নারী সদস্য। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ সফররত বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কোর্স প্রতিনিধি দলের উদ্দেশ্যে দেয়া ব্রিফিংয়ে এ কথা জানান।  তিনি আরও জানান, বর্তমানে ১৩টি মিশনে নিয়োজিত রয়েছেন ছয় হাজার ৯৫৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী।

দায়িত্ব পালনরত অবস্থায় এ পর্যন্ত শহীদ হয়েছেন ১৩২ জন আর আহত হয়েছেন ২১১ জন বাংলাদেশি শান্তিরক্ষী। বাংলাদেশ স্থায়ী মিশন গত মঙ্গলবার জানায়, মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কোর্সের একটি প্রতিনিধি দল বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শন করে। প্রতিনিধি দলের উদ্দেশ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিযুক্ত বাংলাদেশের শান্তিরক্ষীরা সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ একটি বিশ্বস্ত নাম। বাংলাদেশ মিশনে আসার আগে প্রতিনিধিদলের সদস্যরা জাতিসংঘ সদর দপ্তরে যান। তারা ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশনসহ জাতিসংঘের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

বাংলাদেশ মিশন পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্স প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশের শান্তিরক্ষীদের ধারাবাহিক অগ্রযাত্রার কথা তুলে ধরেন। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের কনসাল জেনারেল শামীম আহসান, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম তাদের কর্মকা- তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *