মাধবপুরে হাসপাতালে ইয়াবাসহ আটক ৩

মাধবপুরে হাসপাতালে ইয়াবাসহ আটক ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেট হাসপাতাল থেকে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ সময় হাসপাতালের কর্মচারীসহ ৩ জনকে আটক করা হয়। রোববার সন্ধ্যায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একদল সদস্য এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন মাধবপুর বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী দি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী উপজেলার আলীনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৮), একই এলাকার মৃত ইনু মিয়ার ছেলে আজিজ মিয়া (২৮) ও মৃত আশু মিয়ার ছেলে রকিবুল আলম (৩২)।

বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে হাসপাতালের ৩য় তলা থেকে ২১০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের হাতে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *