মানুষের পার্থক্য তার ঈমান আমলে, বংশে নয় : আল্লামা মাসঊদ

মানুষের পার্থক্য তার ঈমান আমলে, বংশে নয় : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বংশের ভিত্তিতে আল্লাহ তায়ালা মানুষের মধ্যে পার্থক্য করেন না বরং ঈমান ও আমলের ভিত্তিতে তিনি মানুষের মধ্যে পার্থক্য করেন বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, পৃথিবীর সবাই নবির বংশধর। আদম আ. এর বংশধর। কিন্তু বংশধর হওয়ার ভিত্তিতে পরম আরাধ্য জান্নাত লাভ হয়না, মুক্তি পাওয়া যায় না জাহান্নাম থেকে। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি অর্জিত হয় ঈমান ও আমলের মাধ্যমে। বংশ সবচেয়ে নীচু হলেও পরিপূর্ণ ঈমান ও আমলে সালেহা থাকলে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) খিলগাঁও হাজীপাড়া ঝিল মসজিদে জুমার বয়ানে তিনি এসব বলেন।

ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম বলেন, মুসলমানের ঈমান আমল হতে হবে রাসূলের ঈমান আমলের মত। যার অন্তরে রাসূলের ঈমানের মত ঈমান নেই, যার আমল রাসূলের আমলের মত নয় সে মুসলমানের ঘরের হলেও হাশরের ময়দানে রাসূল তাকে উম্মত বলে স্বীকার করবেন না।

এছাড়া শুধুমাত্র মুসলমান হলেই আল্লাহ হেফাজত করবেন না। আল্লাহর পক্ষ থেকে হেফাজত পেতে হলে ঈমান ও আমল সহিহ হতে হবে বলেও এসময় জানান তিনি।

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বর্তমান মসজিদগুলোর প্রতি দৃষ্টি দিয়ে বলেন, বর্তমানের মসজিদগুলো বিল্ডিংয়ের দিক দিয়ে বড় হচ্ছে আর ছোট হচ্ছে মুসল্লিদের দিক দিয়ে; অথচ হওয়া উচিত ছিল উল্টােটা।

করোনার দ্বিতীয় ওয়েভ সামনে আসছে জানিয়ে এসময় আল্লামা মাসঊদ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, দ্রুতই ঘনিয়ে আসছে করোনার সেকেন্ড ওয়েভ। আল্লাহর কাছে নিজের গুনাহ থকে তওবা করবেন। নিজে সতর্কতা অবলম্বন করবেন ও অন্যদেরকে সতর্ক করবেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *