পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদকের মরণ নেশায় বর্তমান যুবসমাজ ডুবতে বসেছে। রাজধানীর প্রায় প্রতিটা এলাকাতেই চলছে মাদকের রমরমা বিক্রি ও সেবন। এবার রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। সাথে উদ্ধার করা হয় মাদকদ্রব্যও।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২৯৩০ পিস ইয়াবা, ৩৬.৫ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ২৮৫ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেন্সিডিল ও ১২.২৫০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা রুজু হয়েছে।
/এএ


