গাংনী সীমান্তে রোহিঙ্গা পুশইন

গাংনী সীমান্তে রোহিঙ্গা পুশইন

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে গত বৃহস্পতিবার রাত ৯টায় রোহিঙ্গা পুশইন চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে বিএসএফ সদস্যকে কাজিপুর বিজিবি ক্যাম্পে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, কাজিপুর সীমান্তের ১৪৬নং পিলারের পাশে পুশইনের জন্য কয়েক হাজার রোহিঙ্গা জড়ো করে বিএসএফ। রাতে পুশইন চেষ্টা করলে স্থানীয়দের ধাওয়ায় বিএসএফসহ রোহিঙ্গারা পালিয়ে যায়। পরে সেখান থেকে একজন বিএসএফ সদস্যকে আটক করে স্থানীয়রা। পরে আটককৃত বিএসএফ সদস্যকে কাজিপুর বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। এদিকে এ ঘটনার পর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে কাজিপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *