নেদারল্যান্ডসের বক্সিং তারকার ইসলাম গ্রহণ

নেদারল্যান্ডসের বক্সিং তারকার ইসলাম গ্রহণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলাম গ্রহণ করেছেন নেদারল্যান্ডসের নারী বক্সিং তারকা রুবি মিসু। আগের নাম বদলে নাম ধারণ করেছেন সাইয়েদা তাইসুন।

বুধবার আলজাজিরা আরবি তাঁর আনুষ্ঠানিক ইসলাম গ্রহণের বিষয়টি জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, সাইয়েদা তাইসুন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করছেন।

গত সোমবার ইনস্টাগ্রামে নেদারল্যান্ডসের একটি মসজিদের সামনে দাঁড়ানো একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, আমি অত্যন্ত গর্বিত যে কয়েক বছর দীর্ঘ গবেষণার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে আমি ইসলাম গ্রহণ করেছি। আমি যদিও আগেই মনে মনে কলেমা পাঠ করেছিলাম, কিন্তু এবার মসজিদে জনসমক্ষে কলেমায়ে শাহাদাত পাঠ করলাম। মাশাআল্লাহ! আমি খুবই সৌভাগ্যবতী!

তিউনিশিয়ান বক্সার হাদি সুলেমানি সবাইকে সুসংবাদ দিয়ে সাইয়েদা তাইসুনের ইসলাম গ্রহণের খবর ফেসবুকে প্রচারের পর মুহূর্তেই তা ভাইরাল হয়। অনলাইনে সক্রিয়রা নওমুসলিম এ তারকাকে শুভ কামনা জানান, তাঁর জন্য সুন্দর জীবন কামনা করেন। বক্সার হাদি সুলেমানি লিখেছেন, সাবেক ডাচ বক্সিং কুইন রুবি গতকাল নেদারল্যান্ডসের একটি মসজিদে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার! তিনি যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। আল্লাহ রুবিকে কবুল করুন এবং সুরক্ষিত জীবন দান করুন। আমিন।

সূত্র : আলজাজিরা আরবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *