ছয় উপসচিবের দপ্তর বদল

ছয় উপসচিবের দপ্তর বদল

নিজস্ব প্রতিবেদক : পৃথক প্রজ্ঞাপনে ছয় উপসচিবের দপ্তর বদল করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে- অর্থ বিভাগের উপসচিব বেগম শাহীন মাহবুবাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব বেগম নাসরিন মুক্তিকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোছা. ফেরদৌসি বেগমকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জর্জেচ মিঞাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে- জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ২০টি শিশু দিবাযতœ কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক আবু তালেবকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *