নিজস্ব প্রতিবেদক ● উপসচিব পর্যায়ে চার কর্মকর্তার কার্যালয় বদল করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আশরাফ আলী ফারুককে জাতীয় রাজস্ব বোর্ডের আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা (উপসচিব) আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের জিএনএসপি ইউনিটের উপপ্রধান হিসেবে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হাবিবুর রহমানকে অভ্যন্তরীণ সরকার বিভাগের জাতীয় সঞ্চয় অধিদফতরে বদলি করা হয়েছে।
এছাড়াও উপসচিব মর্যাদায় পদোন্নতি দিয়ে আমিরুল ইসলামকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


