পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার হিসেবে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯৮ জনে।
এছাড়া একই সময়ে নতুন নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৬৩ জন। এর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন হয়েছে।
/এএ


