৩ সপ্তাহের কারফিউ আর্জেন্টিনায়

৩ সপ্তাহের কারফিউ আর্জেন্টিনায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (০৭ এপ্রিল ) থেকে তিন সপ্তাহের জন্য কারফিউ জারির ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

প্রেসিডেন্টের সরকারি বাসভবনে রেকর্ড করা এক বার্তায় তিনি বলেন, আগামী শুক্রবার (০৯ এপ্রিল ) থেকে এ কারফিউ কার্যকর করা হবে এবং তা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে তিনি নিজেও এ ভাইরাসে আক্রান্ত হওয়ায় সেলফ-আইসোলেশনে রয়েছেন। প্রেসিডেন্ট বলেন, আর্জেন্টিনার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এ কারফিউ কার্যকর করা হবে। বার এবং রেস্তোরাঁগুলো রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।

বুধবার (০৭ এপ্রিল) সকালে আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৩৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর আগের দিন ২০ হাজার ৮৭০ জন এ ভাইরাসে সংক্রমিত হয়। ফলে পরপর দু’দিন করোনা সংক্রমণের রেকর্ড সৃষ্টি হয়। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে সর্বশেষ ১৩ হাজার ৫শ’ জনেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

সূত্র: এএফপি, ফ্রান্স ২৪।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *