আনোয়ার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে আল্লামা মাসঊদের শোক

আনোয়ার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে আল্লামা মাসঊদের শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান একজন উদার মনের দানবীর মানুষ ছিলেন। মসজিদ-মাদরাসা ও উলামায়ে কেরামের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। তিনি আলেমদের তুলনাহীন সম্মান ও মুহাব্বত করতেন, তাদের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন।

বুধবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আল্লাহ তাআলা তাঁর সন্তান-সন্তুতি ও পরিবারবর্গকে শোক সইবার ও ধৈর্য্যধারণের তাওফিক দান করুন।

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আরও বলেন, জনাব আনোয়ার হোসেন সজ্জন ও সদালাপী ছিলেন এবং সহজেই মানুষের সঙ্গে মিশে যেতেন। তাঁর মৃত্যুতে আমরা দেশ ও ধর্মের হিতাকাঙ্ক্ষী একজন মানুষকে হারালাম। আল্লাহ তাআলা তাঁর ভুলত্রুটি ক্ষমা করুন, জান্নাত নসিব করুন।

উল্লেখ, মঙ্গলবার রাতে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন। তাঁর মৃত্যুর পর ইকরা বাংলাদেশ তাহফিজ শাখায় কুরআন খতম করে দুআ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *