পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শুধু রাজধানীতেই ভর্তি হয়েছে ২৪০ জন এবং রাজধানীর বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩৮ জনে। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৪৫ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট রােগী ভর্তি হয়েছেন ৯৩ জন।
এর আগে ১৮ আগস্ট সারাদেশে ৩০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল। তার আগের দিনও (১৭ আগস্ট) রেকর্ড ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়।
এদিকে, দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর তুলনায় মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


