পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৬৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২২০ জন ও ঢাকার বাইরে আরও ৪৬ জন ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২২০ জন ও ঢাকার বাইরে ৪৬ জন ভর্তি হয়েছেন। এর আগে সোমবার (৩০ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, গত ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছে ১০ হাজার ৩৫৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ১১০ জন। আর ডেঙ্গুতে ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


