শুক্র ও শনিবার বাংলাদেশ জমিয়তুল উলামার তরবিয়তি ইজতেমা

শুক্র ও শনিবার বাংলাদেশ জমিয়তুল উলামার তরবিয়তি ইজতেমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে দুইদিন ব্যাপি তরবিয়তি ইজতেমার আয়োজন করা হয়েছে। আগামি ১৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর থেকে ১৮ সেপ্টেম্বর শনিবার বাদ জোহর পর্যন্ত রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় সংগঠনটির কেন্দ্রীয় মিলনায়তনে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

তরবিয়তি ইজতেমায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জমিয়তুল উলামার জেনারেল সেক্রেটারি ও জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিম কাসেমীর গণমাধ্যমে বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন।

তিনি বাংলাদেশ জমিয়তুল উলামার নেতৃবৃন্দ, কর্মী ও সদস্যদের তরবিয়তি ইজতেমায় উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেন, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জমিয়তুল উলামার ঈদ ও লকডাউন পরবর্তী কাজ শুরু করতে যাচ্ছি। লকডাউনের কারণে আমরা ঘরোয়াভাবে তালিম তারবিয়াত ও কিছু সামাজিক কাজে সম্পৃক্ত ছিলাম। সামনের দিনগুলোতে আমাদের ধারাবাহিক কর্মসূচি সামনে নিয়ে আবারও মাঠে ময়দানে কাজ শুরু করবো।

জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, আল্লাহর মেহেরবানীতে আমাদের দুইদিন ব্যাপি তরবিয়তি ইজতেমার সবকাজ ও আয়োজন প্রস্তুত। আপনারা আসুন, ইজতেমায় তারবিয়াত, জিকির-আজকারসহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *