নিজস্ব প্রতিবেদক ● গাজীপুরের জয়দেবপুর জংশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, জামালপুরের সরিষাবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর জংশনে প্রবেশের সময় পেছনের বগির সামনের একটি চাকার লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
পরে লাইনচ্যুত বগিসহ দুই বগি ঘটনাস্থলে রেখে যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বগি উদ্ধারের কাজ চলছে এবং বগি উদ্ধারের জন্য ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে।
patheo24/mr


