রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে জয়ী পুতিনের দল

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে জয়ী পুতিনের দল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া ৪৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

সোমবার প্রায় ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তিনদিনের নির্বাচন শেষে আংশিক ভোট গণনায় দেখা গেছে, প্রতিদ্বন্দীদের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। অবশ্য আগের তুলনায় তাদের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে।

সেন্ট্রাল ইলেকশন কমিশন জানিয়েছে, ইউনাইটেড রাশিয়া প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে। আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে ২০ শতাংশের কম ভোট।

ভোটের সর্বশেষ ফলাফল অনুযায়ী, পুতিনপন্থি দলের বড় জয়ের লক্ষণ দেখা গেলেও গত নির্বাচনের তুলনায় তাদের এবারের অবস্থান বেশ খারাপ। ২০১৬ সালের ওই নির্বাচনে ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছে ইউনাইটেড রাশিয়া।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) শুরু হয়েছিল রাশিয়ার জাতীয় আইনসভা দুমার নির্বাচন। শেষ হয়েছে রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে। রাশিয়ার মোট ভোটারের ৩৫ দশমিক ৭ শতাংশ এই নির্বাচনে ভোট দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *