পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৬ জন হাসপাতালে আরও ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২২২ জন। তাদের মধ্যে ঢাকাতেই ২১১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৫ জন রোগী।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়। এরমধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং চলতি মাসে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩১ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৩৬ জন ও দেশের অন্য বিভাগগুলোতে ১৯৫ রোগী ভর্তি রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।


