ডেঙ্গুতে ১৫৭ জন হাসপাতালে, মৃত্যু ১

ডেঙ্গুতে ১৫৭ জন হাসপাতালে, মৃত্যু ১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন রোগী। এ নিয়ে চলতি বছর শনাক্ত হয়েছেন ২৪ হাজার ২৭৭ জন। এছাড়াও গত এক দিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে ৯৫ জনের মৃত্যু দেখল সারা দেশ। চলতি বছরের এই মৃত্যু ও শনাক্তের সংখ্যা ২২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট রোগীর সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৬০১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৫৭ জন।

এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ১২২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ৩৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *