হেফাজতের মহাসচিবের ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

হেফাজতের মহাসচিবের ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, মাওলানা নুরুল ইসলাম (রহ.) আমাদের সময়কার খ্যাতিমান আলেমে দ্বীন ও রাজনীতিবিদ ছিলেন। আদর্শবান মানুষ গড়ার লক্ষ্যে তিনি আজীবন দরস ও তাদরিসের কাজ আঞ্জাম দিয়েছেন। আজ তাঁর মৃত্যুতে আমরা একজন মহৎপ্রাণ আলেমকে হারালাম।

সোমবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মাওলানা নুরুল ইসলাম বহু গুণে গুণান্বিত ও রাজনীতিবিদ ছিলেন। তাঁকে হারিয়ে আমাদেক কওমি অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। মহান আল্লাহর দরবারে দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে খায়রের ফায়সালা করুন।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাআলা তাঁর সন্তান-সন্তুতি, পরিবারবর্গ, ছাত্র-শাগরেদ, ভক্ত-অনুরক্তদের শোক সইবার ও ধৈর্য্যধারণের তাওফিক দান করুন।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর ছেলে মাওলানা মোর্শেদ বিন নূর বিষয়টি নিশ্চিত করেছেন। বাদ এশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ঢাকাতেই তার দাফন সম্পন্ন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *