মসজিদে মসজিদে দুআ দিবস পালন করুন : আল্লামা মাসঊদ

মসজিদে মসজিদে দুআ দিবস পালন করুন : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : বিশ্বজুড়ে মুসলিমদের উপর নিশৃংস হামলা ও অত্যাচারের প্রতিবাদে মুসলমানদের আল্লাহর ছায়ায় ফিরে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মুসলমান আল্লাহর কাছে ফিরে এলেই শান্তি পাবে। আমরা দুআ দিবস পালনের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেতে চাই। আল্লাহর কাছে ফিরে আসতে চাই। আল্লাহ যদি সহায় হোন তাহলে আমাদের আর কেউ জুলুম করতে পারবে না।

সিরিয়ায় সদ্য সংঘটিত মুসলমানদের উপর নির্মম নির্যাতন ও বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে আল্লামা মাসঊদ ৯ মার্চ শুক্রবার জুমুআর সময় দুআ দিবস পালনের আহ্বান জানান।
তিনি বলেন, সিরিয়া ও শ্রীলঙ্কায় যে নির্মমতা চলছে এর প্রতিবাদে আমরা আল্লাহর কাছেই আরজি পেশ করতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *