গেম খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

গেম খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় রাজবাড়ীতে ঘুমের ওষুধ খেয়ে মো. নুর হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত রাতে নুর মারা যায়।

এই ঘটনায় বৃহস্পতিবার রাজবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। রাজবাড়ী থানার উপপরিদর্শক মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর হোসেন রাজবাড়ী সদর উপজেলার আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ট শ্রেণিতে পড়ালেখা করতো। সে বাণিবহ ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের মো. ফজলুল হক মিজির ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে ফজলুল হক মিজির ছেলে স্কুলে না গিয়ে নিজ বাড়িতে মোবাইল নিয়ে গেম খেলছিল। গেম খেলতে দেখে এবং স্কুলে না যাওয়ার কারণে তার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেন তারা বাবা। ওই সময় রাগে, অভিমানে ও ক্ষোভে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে নুর।

বিষয়টি জানতে পেরে তাকে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন ফজলুল হক। পরে রাত সাড়ে ১০টায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *