বিশ্ব ব্যাংক থেকে ২৫ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

বিশ্ব ব্যাংক থেকে ২৫ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ব ব্যাংক থেকে ২৫ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। করোনা মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত শিল্প, কৃষি খাত ও রপ্তানিমুখি শিল্পে প্রণোদনা এবং খাদ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে এ ঋণ দেওয়া হচ্ছে।

সোমবার (১৮ এপ্রিল) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি মোহাম্মদ আনিস এবং ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এ চুক্তিতে সই করেন।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় বিরূপ প্রভাব থেকে কার্যকরভাবে উত্তরণে সরকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত শিল্প, কৃষি খাত ও রপ্তানিমুখী শিল্পে প্রণোদনা দেওয়াসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কর্মসৃজন এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা বৃদ্ধি করেছে।

সরকারের এই কার্যক্রম চালিয়ে নিতে বিশ্ব ব্যাংক বাজেট সহায়তা হিসেবে এই ঋণ সহায়তা দিচ্ছে বলে ওই বিজ্ঞপ্তি বলা হয়।

বিশ্ব ব্যাংকের সবচেয়ে কম সুদের ঋণ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স (এআইডিএ) তহবিল থেকে এ ঋণ দেওয়া হচ্ছে।বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ১৫৫ কোটি টাকা। পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *