রাখাইনে শহর নিয়ন্ত্রণে নিতে জান্তার হামলা

রাখাইনে শহর নিয়ন্ত্রণে নিতে জান্তার হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছ থেকে রাখাইন প্রদেশের গুরুত্বপূর্ণ পাকতাও শহরের পুনর্নিয়ন্ত্রণ নিতে বিমান ও কামান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। গতকাল বুধবার আরাকান আর্মি এই তথ্য জানিয়েছে।

গত ১৫ নভেম্বর আরাকান আর্মি পাকতাও শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে শহরটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, পাকতাও শহরে ক্রমাগত ভারী অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে জান্তা বাহিনী।

আরাকান আর্মির টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে পাকতাও শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সামরিক জান্তার মুখপাত্র জাও মিন তুন গত মঙ্গলবার বলেন, পাকতাও শহরের চারপাশে যুদ্ধ করছে সামরিক বাহিনী।

সূত্র : এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *