গাজীপুরে কারখানায় দেওয়া আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরে কারখানায় দেওয়া আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা এলাকায় এবিএম ফ্যাশন লিমিটেড নামে কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের দেওয়া আগুনে এক শ্রমিক মারা গেছেন। আগুনে পুড়ে যাওয়া ওই মরদেহটি একজন পুরুষের। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খাঁন জানান, সোমবার বিকেল সোয়া ৫টার দিকে কোনাবাড়ীর এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যাওয়া একটি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর।

তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেননি।
তিনি আরো জানান, তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ফোনটি লক করা। ফোনের লকটি খুলতে পারলে নিহতের পরিচয় শনাক্ত করা যাবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা বেলা সোয়া ৫টার দিকে কোনাবাড়ির এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় আগুন দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৯টার দিকে শ্রমিকদের দেওয়া কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ডাম্পিং করতে গিয়ে ওই লাশটির সন্ধান পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *