আগামীকাল জামিআ ইকরার খতমে বুখারী, শেষ দারস প্রদান করবেন মাওলানা আব্দুল্লাহ মারুফী

আগামীকাল জামিআ ইকরার খতমে বুখারী, শেষ দারস প্রদান করবেন মাওলানা আব্দুল্লাহ মারুফী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর খিলগাঁও, চৌধুরীপাড়ায় অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশের দাওরায়ে হাদীসের সমাপনী, পুরস্কার বিতরণী ও পবিত্র বুখারী শরীফের খতম উপলক্ষে আগামি ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে।

কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ পাথেয় টোয়েন্টিফোরকে জানান, এ বছর পবিত্র বুখারী শরীফের শেষ দরস প্রদান করবেন দারুল উলূম দেওবন্দের হাদীস বিভাগের প্রধান মাওলানা আব্দুল্লাহ মারুফী। এছাড়া বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আখেরী মোনাজাতে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন বলেও জানান তিনি।

জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ সবাইকে খতমে বুখারী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বলেন, মহান আল্লাহর অশেষ করুণায় দেশের প্রসিদ্ধ দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইকরা বাংলাদেশের উদ্যোগ এ ১৪৪৫/৪৬ হিজরি মুতাবিক ২০২৪/২৫ শিক্ষাবর্ষের খতমে বুখারী, শিক্ষাসমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ আসর থেকে এশা পর্যন্ত এক দুআ মাহফিল হবে ইনশাআল্লাহ। আমরা দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে দুআ মাহফিলে উপস্থিত থাকতে বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি।

এদিকে সরেজমিনে দেখা গেছে, খতমে বুখারী উপলক্ষ্যে জামিআর ছাত্রদের মাঝে আনন্দ বিরাজ করছে। অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ করে নিতে শতভাগ প্রস্তুতি চলছে। এ মহতি অনষ্ঠানকে সামনে রেখে জামিআকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে।

এ বছর জামিআর দাওরায়ে হাদীস সমপানকারীদের পাগড়ি প্রদানের পাশাপাশি জামিআর তাহফিজুল কুরআন বিভাগের হাফেজ শিক্ষার্থীদেরও পাগড়ী প্রদান করা হবে।

Related Articles