আপডেট নেই দেওবন্দের ওয়েবসাইট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

আপডেট নেই দেওবন্দের ওয়েবসাইট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ঐতিহাসিক ইসলামী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দ। প্রত্যেক দ্বীনদার ব্যক্তিই চাই তার সন্তানকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে। শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন স্থান থেকে ইলম পিয়াসু শিক্ষার্থীরা প্রতি বছর দারুল উলূম দেওবন্দে ভর্তির জন্য আবেদন করে। এ বছরও রমজানের পর শুরু হবে দারুল উলূম দেওবন্দের নতুন শিক্ষাবর্ষ। এ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক ছাত্ররা দারুল উলূম দেওবন্দের ওয়েবসাইট আপডেট না হওয়ার কারণে আবেদন ফরম পূরণ করতে গিয়ে ভোগান্তির স্বীকার হচ্ছেন বলে জানা গেছে।

জানা যায় যে, দারুল উলুম দেওবন্দের বর্তমান ওয়েবসাইট www.darululom-deoband.com
এর কয়েকটি ফোল্ডার আপডেট নয়। মাত্র ১২ টি ফোল্ডার রয়েছে এতে। এর মধ্যে বেশ কয়েকটি ফোল্ডার এখনো আপডেট হয়নি। ফলে, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ভোগান্তির স্বীকার হচ্ছেন।

বিশেষ করে এই সাইটে দেয়া দারুল উলূম দেওবন্দের যোগাযোগ নাম্বার- ০১৩৩৬২২২৪২৯ টি অধিকাংশ সময় খোলা থাকে না। মাঝে মধ্যে খোলা পাওয়া গেলেও এতে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বিধায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম দুশ্চিন্তায় পড়ে যায়।

এই ওয়েবসাইটে দেয়া সর্বশেষ নিউজ ১৩ই মার্চ আপটেড হয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত আর কোন নিউজ আপটেড হয়নি। শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত ওয়েবসাইট আপটেড দিয়ে ভর্তির কাজ সম্পন্ন করার জোর দাবি জানান।

এসম্পর্কে জানতে চেয়ে দারুল উলূম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক সাম্ভলীর মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ সম্পর্কে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বিস্তারিত বলতে পারবে। আমি এসম্পর্কে কিছুই জানি না।

প্রসঙ্গত, বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ। কওমি মাদরাসায় পড়ালেখা করে আর দারুল উলূম দেওবন্দ ভর্তি হওয়ার স্বপ্ন নেই, এমন শিক্ষার্থী খুবই কম। কওমি মাদরাসায় পাঠরত দারুল উলূম দেওবন্দের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী সমস্ত বাঙালি শিক্ষার্থীদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানােনা যাচ্ছে যে, ভারতের পশ্চিমবঙ্গে ‘রাবেতা মাদারিসে ইসলামিয়া’— এর পক্ষ থেকে দেওবন্দে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এক মাসব্যাপী সুযোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং দারুল উলূম দেওবন্দের উচ্চতর বিভাগে পাঠরত যোগ্য, কৃতি ও সেখানকার ইদানীং পরীক্ষা-প্রক্রিয়া সম্পর্কে জ্ঞাত ছাত্রদের মাধ্যমে এক বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সূত্রে জানা যায়, ১ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। পশ্চিমবঙ্গের জমিয়তে উলামা হিন্দের ভবনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সূত্রে আরো জানা যায়, এ বছর কাফিয়া, শরহে জামী, মুখতাসার ও দাওরায়ে হাদীস এই চারটি জামাতে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

গ্রন্থনা : আহমাদ কাশফী
সূত্র : হামারা সমাজ, দিল্লি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *