আবরার হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় ইশা আন্দোলনের বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি : ৮ অক্টোবর ২০১৯ ইং রোজ মঙ্গলবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। আবরার ফাহাদের জানাজার পর কুমারখালী থানার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা ঈদগাহ ময়দান থেকে জানাজা ও দোয়ার পর বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি মূল সড়ক প্রদক্ষিণ করে আবরার ফাহাদের বাস ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশটি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সভাপতি ছাত্রনেতা মু. আনোয়ারুল করীম বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মাদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলার সেক্রেটারী আলহাজ্ব শেখ এনামুল হক, জয়েন্ট সেক্রেটারী মু. আব্দুল মোমিন, কুমারখালী থানার সেক্রেটারী মু. গোলাম তাওহীদ, ইশা ছাত্র আন্দোলন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা্র সভাপতি ছাত্রনেতা মু. নাজমুছ
ছলিহীন, কুষ্টিয়া জেলার সহ-সভাপতি মু. আসাদুল্লাহিল গালিব, কয়া ইউনিয়ন শাখার সভাপতি ছাত্রনেতা মু. রাকিবুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারণ।
ইসলামী আন্দোলন কুষ্টিয়ার শোক : আবরার ফাহাদের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার শোক প্রকাশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সভাপতি আলহাজ্ব আহাম্মাদ আলী ও সেক্রেটারী আলহাজ্ব শেখ এনামুল হক এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন। তারা সকাল ১০ টায় আবরার ফাহাদের গ্রামের বাড়িতে জানাজায় শরীক হয়ে সার্বিক খোজ খবর নেন এবং পরিবারের সকলকে সান্ত্বনা দেয়ার পাশাপাশি হত্যাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন।


