আল্লামা হবিগঞ্জীর জন্য মক্কায় তাওয়াফ এবং দুয়া অনুষ্ঠিত

আল্লামা হবিগঞ্জীর জন্য মক্কায় তাওয়াফ এবং দুয়া অনুষ্ঠিত

আল্লামা হবিগঞ্জীর জন্য মক্কায় তাওয়াফ এবং দুয়া অনুষ্ঠিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, হবিগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশের উলামায়ে কেরামের শীর্ষতম ব্যক্তি, প্রবীণ জমিয়ত নেতা শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর রুহের মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম মক্কা মুকাররামা শাখার উদ্যোগে সম্মিলিত তাওয়াফ ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার বাদ ইশা জমিয়তে উলামায়ে ইসলাম মক্কা মুকাররামা শাখার নেতৃবৃন্দ এবং হবিগঞ্জী হজরতের মুহিব্বিন, মুতাআল্লিক্বিনরা মিলে প্রথমে বায়তুল্লাহর তাওয়াফ করেন। এরপর মসজিদুল হারামে বসে বিশেষ মুনাজাত করা হয়।

মক্কা মুকাররামা জমিয়ত সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ ক্বাসিমীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন শাখা সহসভাপতি মাওলানা সামসুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ, প্রচার সম্পাদক মাওলানা বুরহান উদ্দীন, অর্থ সম্পাদক জনাব মনফর আলী, নির্বাহী সদস্য এনামুল হাসান কিবরিয়া, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা নাজমুল ইসলাম সাদিক, মাওলানা মুজ্জাম্মিল আহমদ।

এসময় বাংলাদেশ থেকে উমরাহর উদ্দেশ্যে আগত অন্যান্য সংগনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী ক্বাসিমী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আহমদ বিলাল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি ওয়াক্কাস) যুগ্ম-মহাসচিব ওয়ালি উল্লাহ আরমান, যুব জমিয়ত সভাপতি মাওলানা রেদওয়ানুল বারী সিরাজী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, আম্মার মুসআব, মাওলানা সাজিদুল বারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থাপক মামুন চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *