এক নজরে গত ২৪ ঘন্টা | মার্চ ৯

এক নজরে গত ২৪ ঘন্টা | মার্চ ৯

তথ্যক্লান্তির এই যুগে আমাদের মাঝে তৈরী হয়েছে সাধারণ তথ্য এড়িয়ে যাওয়া প্রবণতা। আমরা চেষ্টা করি সামাজিক জীবনের স্রোতে ভেসে থাকতে প্রয়োজনীয় সংবাদটিই কেবল পাঠ্যতালিকায় রাখতে। পাঠকের সুবিধার্থে তাই গত ২৪ ঘন্টার গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম নিয়ে এই আয়োজন, যা আপনাকে প্রাসঙ্গিক রাখবে সারাদিন। প্রতিটি শিরোনামে ক্লিক করে জেনে নিতে পারেন বিস্তারিত – পাথেয় টোয়েন্টিফোর ডটকম

 

সুপ্রভাত বাংলাদেশ

প্রবাসীদের পুনর্বাসনে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার

করোনাকালে চাকরি হারিয়ে বিদেশ থেকে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনে ৭০০ কোটি টাকার ঋণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এছাড়াও বিদেশফেরত কর্মীদের আগ্রহের ভিত্তিতে আবার বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করছে সরকার।

 

বিশেষ প্রতিবেদন

সামাজিক অবক্ষয় রোধে সন্তানদের উচ্চশিক্ষা দিন : আরশাদ মাদানী

মুসলমান পেটে পাথর বেঁধে হলেও সন্তানকে উচ্চশিক্ষা দিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানি রহ.-এর সন্তান, দেওবন্দের শাইখুল হাদীস আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী।

 

ড. হামজা কোশক ও যমযম কূপের গল্প

মার্চ মাসের ১ তারিখ ইন্তেকাল করেছিলেন ড. ইয়াহইয়াহ হামজা কোশক। তাঁর মৃত্যুতে সৌদি আরব গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে। কিন্তু আমরা অনেকেই জানিনা ‘ড. ইয়াহইয়াহ হামজা কোশক’ কে ছিলেন, কী তাঁর পরিচয়?

 

বিশ্ব

ভিসাবঞ্চিত মুসলিমদের যুক্তরাষ্ট্রে আবেদনের সুযোগ

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে মুসলিম ১৩ দেশের যেসব নাগরিক ভিসাবঞ্চিত হয়েছেন, তাদের আবার আবেদনের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

 

১৫০ রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে ভারত

মিয়ানমারের সামরিক বাহিনী এবং উগ্র বৌদ্ধদের ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নেয়া অন্তত ১৫০ রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে ভারতীয় পুলিশ। এসব রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জোরালো আশঙ্কা করা হচ্ছে।

 

জাতীয়

বুধবার টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশে ভারতের সেরাম ইন্সটিটিউটের তৈরী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনাকার বিতরণ করা হচ্ছে। টিকা আবিষ্কারের পূর্বেই বাংলাদেশ এতে বিনিয়োগ করেছিলো। বাংলাদেশ সরকারের এই দূরদর্শী সিদ্ধান্ত গোটা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জল করেছে।

 

রাজনৈতিক সীমানা বাণিজ্যে বাধা হওয়া উচিত নয় : প্রধানমন্ত্রী

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ও ভারতের সীমান্তে ফেনী নদীর ওপর মৈত্রী সেতু উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

 

হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড

সরকার দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায় প্রকাশের ৩০ দিনের ভেতর তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

 

ফলোআপ

ফ্রান্সের শিক্ষক হত্যা; ফেঁসে যাচ্ছে মুসলিম স্কুলছাত্রী

ব্যঙ্গচিত্র প্রদর্শন করার আগে ক্লাসে কেউ থাকতে না চাইলে চলে যাওয়ার অনুমতি দেয়ায় মুসলিম ছাত্রীটি ক্লাস থেকে বের হয়ে যায়। পরে সে অন্য শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছে যে, ক্লাসে মহানবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছিল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আল জাজিরার মতো করে অদেখা বিষয়টি সে উপস্থাপন করে মুসলিম জনসাধারণকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করে।

 

নিবন্ধ

স্বশরীরে মেরাজঃ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশেষ বৈশিষ্ট্য

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা সাহাবায়ে কেরাম (রা.) এই রাতকে উদ্দেশ্য করে বিশেষ কোন নামাজ বা অন্য কোনো আমল করেছেন বলে প্রমাণিত নেই।

 

কলাম

কবুল হোক চরমোনাই

মাওলানা ইলিয়াছ রহ. যখন তবলীগের কাজ শুরু করেন, তখন তিনি একটা তবলীগের ইজতেমার আহবান করেছিলেন। সে ইজতেমাতে দাওয়াত দিয়েছিলেন কুতুবুল আলম সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ. কে। হযরত মাদানী যখন ইলিয়াছ রহ. এর সে ইজতেমাতে শরীক হন, তখন মাওলানা ইলিয়াছ রহ. বলেছিলেন, আমার তবলীগের এই কাজ কবুল হয়ে গেছে বলে মনে করছি। কেননা, যে ইজতেমাতে হযরত মাদানী রহ. এর মত বুজুর্গ শরীক হয়েছে, নিঃসন্দেহে সেটা কবুলিয়্যাতের আলামাত… পড়ুন মাওলানা আমিনুল ইসলাম কাসেমীর কলাম।

 

বচন

প্রিন্স হ্যারি-মেগানের বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে মাইকেল ম্যাক্রফি, ‘শত কোটি টাকার মালিক এক দম্পতি দুঃখের গল্প ফেঁদে বসেছে আরেক হাজার কোটি টাকার মালিক মহিলার সামনে, তা দেখতে বসে আমার ইন্টারনেট ব্যালেন্স শেষ’। (ইষৎ সম্পাদিত)

 

ইতিহাসের এই দিনে

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরও দীর্ঘ ২৯ বছর যুদ্ধ চালিয়ে যাওয়া সৈনিক হিরু ওনোদা-এর আত্মসমর্পণ, যিনি ভেবেছিলেন যুদ্ধ বুঝি শেষ হয়নি। রোমাঞ্চ ও আক্ষেপের মিশেলে তৈরী জীবনের গল্পটি জানতে গুগল করুন অথবা ২০১৯ সালের একটি ফিচার পড়তে ক্লিক করুন। 

 

গতকালঃ এক নজরে গত ২৪ ঘন্টা | মার্চ ৮

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *