তথ্যক্লান্তির এই যুগে আমাদের মাঝে তৈরী হয়েছে সাধারণ তথ্য এড়িয়ে যাওয়া প্রবণতা। আমরা চেষ্টা করি সামাজিক জীবনের স্রোতে ভেসে থাকতে প্রয়োজনীয় সংবাদটিই কেবল পাঠ্যতালিকায় রাখতে। পাঠকদের সুবিধার্থে তাই গত ২৪ ঘন্টার গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম নিয়ে এই আয়োজন, যা আপনাকে প্রাসঙ্গিক রাখবে সারাদিন। প্রতিটি শিরোনামে ক্লিক করে জেনে নিতে পারেন বিস্তারিত – পাথেয় টোয়েন্টিফোর ডটকম
সুপ্রভাত বাংলাদেশ
দেশেই উৎপাদন হবে করোনার টিকা : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এখন দেশেই করোনা ভ্যাকসিন উৎপাদন হবে। তিনি বলেন, ‘টিকা তৈরি করতে সংশ্লিষ্ট একটা ল্যাব দরকার। ল্যাবের অনুমোদন পেতে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদনও করেছিলাম। তারা আমাদের কিছু নির্দেশনা দিয়েছে, সেই অনুযায়ী উন্নত করে ওষুধ প্রশাসনের ল্যাবেই টিকা উপাদান করা হবে।’
বিশ্ব
মিয়ানমার সংকটে দৃশ্যপটে চীনের আবির্ভাব
মিয়ানমারের জনগণের ইচ্ছায় এবং দেশটির সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান রেখে চীন সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী, জানিয়েছেন চীনের স্টেস্ট কাউন্সিলর ওয়াং ই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন, মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের পেছনে চীনের হাত রয়েছে।
বোরকা নিষিদ্ধ করল সুইজারল্যান্ড
নিষেধাজ্ঞার পক্ষে ৫১.২% এবং বিপক্ষে ৪৮.৮% ভোট পড়েছে। এই ৪৮ শতাংশ মানুষকে ধন্যবাদ জানাচ্ছে পাথেয় টোয়েন্টিফোর ডটকম।
বাড়াবাড়ি করলে তেলআবিব ও হাইফা গুঁড়িয়ে দেয়া হবে : ইরান
ইরানের পরমাণু স্থাপনায় ইসরাইল হামলার ধৃষ্টতা দেখালে তেলআবিব ও হাইফা গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে তেহরান।
জাতীয়
বিনা পয়সার টিকা তো বিএনপির নেতারা সবাই নিয়েছে : প্রধানমন্ত্রী
করোনাভাইরাসের সময় কত কথাই তো বিএনপি নেতারা বলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এমনকি টিকা নিয়েও তো কত কটূক্তি করেছে। বিনা পয়সার টিকা তো বিএনপির নেতারা সবাই নিয়েছে। কিন্তু তার আগে তাদের কথাগুলি কী ছিল?
আরও ৬ মাস বাড়ছে খালেদার মুক্তির মেয়াদ
রাজনীতিতে অপাঙক্তেয় হয়ে পড়লেও একেবারে অপ্রাসঙ্গিক নন তিনি এখনও।
বিশেষ প্রতিবেদন
যেখানে যৌতুকের গন্ধ পাবেন, মেয়ে দেবেন না : মাহমুদ মাদানী
তিনি বলেন, সামগ্রিকভাবে এর দায় চাপে গোটা সমাজব্যবস্থার উপর। যেমন ধরুন, বিয়েতে সেরেফ লোক দেখাতে অনর্থক ও বাহুল্য খরচাদি। যৌতুকও এর ভেতরে পড়ে। ইসলামি সংস্কৃতিতে এর কোন স্থান নেই। কিন্তু সামাজিকভাবে এগুলোকে সমর্থন করা ও উস্কে দেয়ায় নৈতিকতা এবং ভারসাম্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে। সামাজিক ভিতকে নড়বড়ে করে দিচ্ছে।
ইসলাম
সতীর্থদের কোরআন তিলাওয়াত শেখান ক্রিকেটার জাহানারা
লকডাউনে যখন ঢাকার বাসায় একা একা পরিবার থেকে দূরে ছিলেন, তখনও সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের সহায়তায় একজন সতীর্থ খেলোয়াড়কে কোরআন তিলাওয়াত শিখিয়েছেন এই প্রমীলা ক্রিকেটার।
কলাম
ফেসবুক-ইউটিউবের মুনাফিক চক্র থেকে সাবধান | আমিনুল ইসলাম কাসেমী
“ঐ মুনাফিকগুলো কাউকে ছাড় দেয়না। সকাল বেলা একজনকে বন্ধু বানালে বিকেলে তাকে দুশমন বানিয়ে দেয়। ঈমান বিক্রি করেছে কলমবাজী আর চাপাবাজীতে।” পড়ুন মাওলানা আমিনুল ইসলাম কাসেমীর কলাম…
নিবন্ধ
আমার কওমি অঙ্গন রাতারাতি কী হয়ে গেল?
হঠাৎ রুমে উপস্থিত দারুল ইকামার জিম্মাদার মাওলানা ইদ্রিস সাহেব। গুরুগম্ভীর গলায় বললেন, মসজিদে যাস নাই ক্যান?
নারী দিবসের বিশেষ আয়োজন
যে নারীর কবিতা পছন্দ করতেন নবীজী
ইসলাসী সভ্যতায় নারীর ভূমিকা শুধু হাদিস ও ফিকহের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং শিল্প-সাহিত্যেও মুসলিম নারীরা বিশেষ অবদান রাখেন।
ইতিহাসের এই দিনে
- ১৯৫৪ : পূর্ববঙ্গ আইন পরিষদের নির্বাচন শুরু। যে নির্বাচনে যুক্তফ্রন্ট ঐতিহাসিক বিজয় লাভ করে । বাংলাদেশের স্বাধীনতাযাত্রার গুরুত্বপূর্ণ একটি ধাপ যুক্তফ্রন্টের বিজয়। মুসলিম লীগ মাত্র ৯টি ও যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়ী হয়।
- ১৮১৭ : বদলে যাওয়া অর্থনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ, নিউ ইয়র্ক স্টক এক্সজেঞ্জ প্রতিষ্ঠা।
- ১৯১০ : প্যারিসের ব্যারনেস রেয়মন্ডে ডি ল্যারোশ ইতিহাসের প্রথম নারী পাইলট হিসেবে লাইসেন্সপ্রাপ্ত হন। প্রমাণিত হয়, বিমান চালনায় গোঁফের কোন ভুমিকা নেই।


