তথ্যক্লান্তির এই যুগে আমাদের মাঝে তৈরী হয়েছে সাধারণ তথ্য এড়িয়ে যাওয়া প্রবণতা। আমরা চেষ্টা করি সামাজিক জীবনের স্রোতে ভেসে থাকতে প্রয়োজনীয় সংবাদটিই কেবল পাঠ্যতালিকায় রাখতে। পাঠকদের সুবিধার্থে তাই গত ২৪ ঘন্টার গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম নিয়ে এই আয়োজন, যা আপনাকে প্রাসঙ্গিক রাখবে সারাদিন। প্রতিটি শিরোনামে ক্লিক করে জেনে নিতে পারেন বিস্তারিত – পাথেয় টোয়েন্টিফোর ডটকম
সুপ্রভাত বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে এলো আধুনিক আটটি রেল ইঞ্জিন
যুক্তরাষ্ট্র থেকে উচ্চগতি সম্পন্ন আটটি ব্রডগেজ রেল ইঞ্জিন শনিবার (৬ মার্চ) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আরও চার ধাপে পর্যায়ক্রমে আসবে অবশিষ্ট ৩২টি। এসব ইঞ্জিন বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হবে।
এক মাসে প্রায় ৩৮ লাখ নাগরিককে টিকাপ্রদান বাংলাদেশের
রবিবার টিকা নিয়েছেন একলাখ ৭ হাজার ২০০ জন। আজকের টিকা গ্রহীতার সংখ্যা শনিবারের (৬ মার্চ) চেয়ে বেশি। শনিবার টিকা নিয়েছিলেন একলাখ ৯৮৩ জন।
বিশ্ব
পাকিস্তানে আবারও সাম্প্রদায়িক হামলাঃ এক পরিবারের ৫ সদস্য খুন
রাম চাঁদ দীর্ঘদিন ধরে এলাকায় দর্জির কাজ করতেন। এলাকায় সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক ছিল। কোনও বিবাদেও কখনও জড়াননি রাম চাঁদ।
রাতভর পুলিশের তল্লাশি, সকালে বিক্ষোভে উত্তাল মায়ানমার
মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রতিদিনের বিক্ষোভ-ধর্মঘটের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থেমে গেছে, দেশটির ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে গেছে, প্রশাসনিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিদিনই মিয়ানমার বিক্ষোভ থেকে পুলিশি হামলায় সাধারণ জনতার আহত-নিহত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে।
কোভিড-১৯ ভ্যাকসিন
করোনার টিকা ক্রয়ের সামর্থ্য নেই পাকিস্তানেরঃ প্রভুদেশের খয়রাতের অপেক্ষা
পাকিস্তানের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের সেক্রেটারী আমীর আশরাফ খাজা এমনটাই জানিয়েছেন। দ্য ডনের রিপোর্ট।
সববয়সীদের অক্সফোর্ডের টিকা প্রদানের অনুমতি দিলো জার্মানী
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিয়ে তর্কবিতর্কের মাঝে জার্মানির কর্তৃপক্ষ সববয়সী মানুষের জন্য সেটি নিরাপদ বলে ঘোষণা করেছে৷
জাতীয়
অপরাধ দমনে মসজিদে পুলিশের ভিন্ন প্রচারণা
শুক্রবার জুমার দিন খুতবার আগে পদস্থ পুলিশ কর্মকর্তারা মসজিদে গিয়ে মুসল্লিদের সামনে মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, আইনশৃঙ্খলা নিয়ে কথা বলছেন। এমনকি থানায় মামলা বা জিডি করতে কোনো টাকা লাগে না সে কথাও জানিয়ে দিচ্ছেন উপস্থিত মুসল্লিদের।
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান
তালিকায় আছেন শহীদ আহসান উল্লাহ মাস্টার ও কবি মহাদেব সাহা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
দীর্ঘ এক বছর পর গণভবনের বাইরে এলেন প্রধানমন্ত্রী। দেশের শত্রুদের ঠাট্টার বিষয় ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার কারণেই তাঁর এই অসামান্য অভূতপূর্ব সাফল্য। ঘরে বসেই দেশ পরিচালনায় ব্যাঘাত ঘটেনি কোনো মেগা প্রজেক্টে, বাংলাদেশ উন্নীত হয়ছে মধ্যম আয়ের দেশে।
নিবন্ধ
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের নতুন প্রাসঙ্গিকতা
কবি নির্মলেন্দু গুণের মতে, ‘সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।’
বিশেষ প্রতিবেদন
পরবর্তী প্রজন্ম ভবিষ্যতের আমানত, তাদেরকে মূল্যবান করুন : মাহমুদ মাদানী
‘জমিয়ত চিলড্রেন ভিলেজে’ শেখ মরিয়মের বিবাহ পড়াতে এসে সন্তানদের তালিম তরবিয়ত সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি এসব বলেন। ২০০২ সালে গুজরাতে ঘটে যাওয়া ভয়ংকর দাঙ্গায় ১৪ ঘন্টার নবজাতক থাকাকালীন এই শেখ মরিয়মকে উদ্ধার করে জমিয়তে উলামা হিন্দ।
বচন
আহমদ ছফা
“বাঙালির শ্রেষ্ঠ কাব্য ‘বলাকা’ নয়, ‘সোনার তরী’ নয়, ‘গীতাঞ্জলি’ নয়;
বাঙালির শ্রেষ্ঠ কাব্য ‘আর দাবায়ে রাখতে পারবা না’।”


