এটিএম হেমায়েত স্মরণে উত্তরায় দুআ মাহফিল অনুষ্ঠিত

এটিএম হেমায়েত স্মরণে উত্তরায় দুআ মাহফিল অনুষ্ঠিত

এটিএম হেমায়েত স্মরণে উত্তরায় দুআ মাহফিল অনুষ্ঠিত

রাজনীতিতে নির্লোভ মানুষ ছিলেন এটিএম হেমায়েত

পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহ.-এর রূহের মাগফিরাত কামনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানা শাখার উদ্যোগে শনিবার বিকেলে স্থানীয় মারকাযুল মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাফরুল থানা সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ঢাকা মহানগর উত্তরের সহকারি প্রশিক্ষণ সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম। বক্তব্য রাখেন মুহাম্মদ হানিফ ভুইয়া, নজরুল ইসলাম, জামিল আলী দেওয়ান, হাজী সাইফুল ইসলাম, মুহাম্মদ ইবরাহীম, মুহাম্মদ মাহদী, জহিরুল ইসলাম ও সাইফুল্লাহ আল-খালিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতী ফরিদুল ইসলাম বলেন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গণে বড়ধরণের শূণ্যতা সৃষ্টি হয়েছে, যে শূণ্যতা সহজে পুরণ হবার নয়। এটিএম হেমায়েত উদ্দিন বহুগুণে গুনান্বিত একজন প্রতিবাদী কন্ঠস্বর ছিলেন। তিনি একাধারে কুরআনের খাদেম বা হাফেজ তৈরীর পাশাপাশি শিক্ষিত জাতি তৈরীতে নিয়োজিত থাকতেন এবং তিনি ইসলাম দেশ ও মানবতার কল্যাণে দীনকে বিজয়ের স্বপ্ন দেখতেন। আল্লাহ রব্বুল আলামিন তাঁর সকল নেককাজগুলোকে কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *