ওমরায় গেলেন জাতীয় বেফাকে প্রথমস্থান অধিকারী মুরশিদ

ওমরায় গেলেন জাতীয় বেফাকে প্রথমস্থান অধিকারী মুরশিদ

পাথেয় রিপোর্ট : বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যাহ বাংলাদেশের অধীনে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করে পবিত্র ওমরা হজ পালন করতে মক্কায় যাচ্ছেন নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানিফিয়া বাঘিবাড়ির মেশকাত জামাতের শিক্ষার্থী মুরশিদুল ইসলাম। বোর্ডের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, শিক্ষার্থীদের হজ ও ওমরার পুরস্কার দিয়ে আমরা পড়ালেখার প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এ পুরস্কার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সামনে যারাই ভালো করবে তাদের ভাগ্যেও রয়েছে এ পুরস্কার। পবিত্র হজ ও ওমরাহ পালনের সুযোগ।

সোমবার দুপুরে মেধাবী শিক্ষার্থী মুরশিদুল ইসলামের ওমরা গমন উপলক্ষে আয়োজিত দুআ অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা মাসঊদ এসব কথা বলেন। বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া কো-অর্ডিনেটর মাওলানা মাসউদুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : রমজানে পণ্যমূল্য বৃদ্ধি শরিয়তে অত্যন্ত নিন্দনীয় : ফরীদ উদ্দীন মাসঊদ

দ্বীনি বোর্ডের মেশকাত জামাতে প্রথম হওয়ায় পুরস্কার হিসেবে পবিত্র ওমরাহ পালনে যাচছেন- অনুভূতি জানতে চাইলে মুরশিদ বলেন, আলহামদুলিল্লাহ! অনেক বেশী ভালো লাগছে। বায়তুল্লাহর জিয়ারত। জীবনে এরচেয়ে আর সুখের কী হতে পারে! আসলে পরীক্ষায় ভালো করেছি বলে নয়, বেশী আনন্দ লাগছে ওমরাহর কথা ভেবে। আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই হয়তো আমার মতো অধমের বায়তুল্লাহ জিয়ারত হচ্ছে ইনশাআল্লাহ। আল্লামা মাসঊদ, মুফতি মুহাম্মদ আলী ও মুফতি শওকত আলী সাহেবদের প্রতি অনেক বেশী কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও পড়ুন :  জাতীয় বেফাক থেকে ওমরার সুযোগ পেয়ে আমি আনন্দিত : মুরশিদ

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *