গোয়েবলস তত্ত্বানুসারে মিথ্যাচার করছে জামায়াত : আল্লামা মাসঊদ

গোয়েবলস তত্ত্বানুসারে মিথ্যাচার করছে জামায়াত : আল্লামা মাসঊদ

 গোয়েবলস তত্ত্বানুসারে মিথ্যাচার করছে জামায়াত : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামায়াত মিথ্যাচারে হিটলারের তথ্যমন্ত্রী পল জোসেফ গোয়েবলসের তত্ত্ব অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, ‘হিটলারের তথ্যমন্ত্রী জোসেফ গোয়েবলস ১৯৪৫ সালে তার দেশের মিডিয়াকে বলেছিল-” একটি মিথ্যাকে বারবার প্রচার কর। সেটা একসময় সত্যের মতোই শোনাবে, সবাই বিশ্বাস করবে।” পরবর্তীতে তা কুখ্যাত গোয়েবলস্ তত্ত্ব নামে পরিচিতি পায়। বর্তমানে জামায়াত সে তত্ত্ব মেনেই কাজ করছে। তারা নির্জলা মিথ্যাচার করছে।’

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আফতাব নগর এলাকায় বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ তথা জাতীয় বেফাকের কৃতি ছাত্রদের পুরষ্কার বিতরণী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বেফাক গঠনের লক্ষ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ‘ছাত্রদের মাঝে ইলম ও তরবিয়তের সমন্বয় ঘটিয়ে তাদের মধ্যে চেতনাকে জাগ্রত করাই হলো এই বেফাক গঠনের মূল কারণ ও লক্ষ্য। বর্তমানে মাদরাসাগুলোতে ছাত্রের অভাব নেই, অভাব যদি কিছুর থাকে তবে সেটা তরবিয়ত ও চেতনার। তরবিয়তবিহীন-চেতনাবিহীন মানুষ লাশের মত। তাই চেতনার পুনর্জাগরণের লক্ষ্যেই এই বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ।’

অনুষ্ঠানে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর ৩য় কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪০হি./২০১৯ঈ. এর কৃতি ছাত্র, ফলাফলে ১ থেকে ১০ পর্যন্ত উত্তীর্ণদের পুরষ্কার বিতরণ করা হয়। শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের হাত থেকে তারা পুরস্কার গ্রহণ করে।

পুরস্কার বিতরণ ও প্রতিনিধি সম্মেলনের এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের মহাসচিব মুফতী মুহাম্মদ আলী। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ কাসেমী।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের দুয়ার মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুফতী আবুল কাসেম, মাওলানা মুমতাজুল করিম, মাওলানা আব্দুল কাইয়্যুম কিশোরগঞ্জী, মাওলানা হিফজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম মোমেনশাহী, মাওলানা ওয়ালী উল্লাহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *