পাথেয় রিপোর্ট : আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ গাড়িবোমা হামলা হয়েছে বলে জানা যায়। এ গাড়িবোমা হামলা নিহত হয়েছেন অন্তত ৪ জন; আহত হয়েছেন আরো অন্তত ৯৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।
এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গী সংগঠন তালেবান। জানা গেছে, সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কাবুলের পূর্বাঞ্চলে একটি বিদেশি সংস্থার অফিসের সামনে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়।
এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়, আহত হয়েছে কমপক্ষে ৯৩ জন। এদের মধ্যে ২৪টি শিশুও রয়েছে। হতাহতদের অধিকাংশই বেসামরিক লোক।
সূত্র : আল-জাজিরা


