জেএমবির তিন সদস্য আটক
পাথেয় রিপোর্ট : কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে সিটিটিসি’র পক্ষ থেকে বলা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমানের ভাষ্যমতে, জেএমবির তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডেটোনেটর এবং বিভিন্ন বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।


