ঢাকার দুই সিটিতে নির্বাচন জানুয়ারিতে

ঢাকার দুই সিটিতে নির্বাচন জানুয়ারিতে

পাথেয় রিপোর্ট : জানুয়ারির শেষ দিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। নির্বাচন ভবনের নিজকক্ষে রোববার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, রোববার অনুষ্ঠিত কমিশন সভায় ঢাকার দুই সিটির ভোট জানুয়ারিতে একদিনে করার সিদ্ধান্ত হয়েছে। ১৫ নভেম্বরের পর তফসিল ঘোষণা করা হবে। দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে। তবে চট্টগ্রাম সিটির ভোটের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *