ঢাকায় জো বাইডেনের দূত

ঢাকায় জো বাইডেনের দূত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। শুক্রবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে জন কেরিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

আগামী ২২ এপ্রিল বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতেই ঢাকায় এসেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ভার্চুয়াল ওই সম্মেলনে ৪০টি দেশের সরকার প্রধানরা অংশ গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে।

মাত্র ৪ ঘণ্টার সফর শেষে বিকেলেই ঢাকা ত্যাগ করবেন জন কেরি।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *