তালেবানে মুগ্ধ, মার্কিন নাগরিকের ইসলাম গ্রহণ

তালেবানে মুগ্ধ, মার্কিন নাগরিকের ইসলাম গ্রহণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তালেবানের নৈতিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন এক মার্কিন নাগরিক। ক্রিস্টোফার নামের যুক্তরাষ্ট্রের ওই নাগরিক তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের হাতে ইসলাম গ্রহণ করেন। তার নতুন নাম রাখা হয়েছে মুহাম্মদ ঈসা। গত রোববার আফগানিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক খবরে এ তথ্য জানিয়েছে।

ওই খবরে বলা হয়, ক্রিস্টোফার অনেক বছর ধরেই আফগানিস্তানে বসবাস করছেন। কিন্তু তালেবানের কারণে তিনি মুসলমান হয়েছেন। তাদের নৈতিকতা দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এক অনাড়ম্বর অনুষ্ঠানে জবিউল্লাহ মুজাহিদ তাকে কালেমায়ে শাহাদাত পাঠ করিয়ে ইসলামে দীক্ষিত করেন। পরে তাকে নাম দেন মুহাম্মদ ঈসা। এ সময় উপস্থিত সবার চোখে আনন্দাশ্রু দেখা যায়। পরে জবিউল্লাহ মুহাম্মদ ঈসাকে স্বাগত জানান এবং তাকে জড়িয়ে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *