তালেবানের সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের

তালেবানের সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের ১০ম প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে তালেবান। সবশেষ গজনি দখল করেছে তারা।

এরই মধ্যে আফগানিস্তানের সরকারী সুত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছে, তালেবানের সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার।

আলজাজিরা বলছে, কাতারের মাধ্যমে তালেবানদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। আফগান সরকার ও তালেবানের মধ্যে সংলাপে মধ্যস্থতা করে আসছে দোহা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, বৃহস্পতিবার (১২ আগস্ট) গজনির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। ব্যাপক লড়াইয়ের পর তারা সব ধরনের সরকারি ভবন ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, প্রাদেশিক গভর্নরের ভবনসহ সব স্থানীয় দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। কর্মকর্তারা গজনি ছেড়ে কাবুল চলে গেছেন।

সূত্র: আলজাজিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *