ত্রিপুরায় ক্ষতিগ্রস্থ মসজিদ, দোকান ও বাড়ি পুনর্নির্মাণ করে দেবে জমিয়তে উলামায়ে হিন্দ

ত্রিপুরায় ক্ষতিগ্রস্থ মসজিদ, দোকান ও বাড়ি পুনর্নির্মাণ করে দেবে জমিয়তে উলামায়ে হিন্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ত্রিপুরা রাজ্যে মুসলিমদের উপরে যে নিষ্ঠুরতা ও সহিংসতা চলছে, তার নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা হাকিমুদ্দীন কাসমী।

শনিবার (৩০ অক্টোবর) দাঙ্গা কবলিত এলাকা সফরে করে এসে তিনি ভারতীয় গণমাধ্যমে একথা বলেন। এসময় তিনি ঘোষণা করেন, ত্রিপুরায় স্বার্থান্বেষী মহলের সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ মসজিদ, দোকান ও ঘরবাড়ি পুনর্নির্মাণ করে দেবে জমিয়তে উলামায়ে হিন্দ।

মাওলানা হাকিমুদ্দীন কাসমী বলেন, ত্রিপুরায় আমাদের মুসলিম ভাইদের উপরে নিষ্ঠুরতা চালানো হচ্ছে। যারা হিন্দু নাম ধারণ করে বিদ্বেষ সহিংসতা লালন করে, তারাই এই সহিংসতা চালাচ্ছে। প্রকৃত হিন্দু ও মুসলিমদের মধ্যে পারস্পরিক ঐক্য রয়েছে। কিছু স্বার্থান্বেষী মহল ত্রিপুরার শান্তিপূর্ণ পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য এসব করছে।

জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেলের সাথে জমিয়তের একটি প্রতিনিধি দলও ত্রিপুরায় ছিলেন, তারা ক্ষতিগ্রস্ত মসজিদ ও মুসলিম বসতিগুলো পরিদর্শন করে প্রকৃত সত্য তুলে ধরার জন্য প্রমাণ্য তথ্য সংগ্রহ করছেন। কারণ সম্প্রতি ত্রিপুরার ডিজিপি মসজিদে অগ্নিসংযোগের এই ঘটনাকে কাল্পনিক বলে অভিহিত করেছেন।

প্রতিনিধি দল গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা ত্রিপুরার সিপাহীজালা পরিদর্শন করেছি, যা আগরতলা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। স্থানীয়দের সাথে কথা বলে আমরা জেনেছি, গত ২৩ অক্টোবর দুর্বৃত্তরা রাত ১০ টার দিকে মসজিদে আগুন দেয় এবং এটি টানা নয় দিন অব্যাহত আছে। এখানে ৪৫ টি মুসলিম বাড়ি এবং ২০০ টি বাড়ি অমুসলিমদের। হিন্দু এবং মুসলমানদের মধ্যে পারস্পরিক ঐক্য রয়েছে আছে এখানে। কিন্তু কিছু দুষ্কৃতিকারী বাইরে থেকে এসে মসজিদ পবিত্রতা নষ্ট করে পারস্পরিক ঐক্য নষ্ট করেছে। তাই মোদী সরকারের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন: মুসলিমবিরোধী সহিংসতা বন্ধে পদক্ষেপ নিন : মুখ্যমন্ত্রীকে মাওলানা মাদানী

প্রতিনিধি দলে ছিলেন মাওলানা গাইয়ুর আহমদ কাসমী, মাওলানা মুহাম্মদ ইয়াসিন, মুফতি আবদুল মুমিন, মাওলানা সিরাজুদ্দিন আহমেদ, মাওলানা জাকির হুসাইন, মাওলানা কামাল, মাওলানা আনিসুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *