দেশে দৈনিক মৃত্যু কমছে, এক দিনে ৭০

দেশে দৈনিক মৃত্যু কমছে, এক দিনে ৭০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে, যা ৭৭ দিনে সর্বনিম্ন। এর আগে ১৯ জুন এরচেয়ে কম ৬৭ জনের মৃত্যু হয়েছিলো।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ১৬৭ জন। এনিয়ে মোট ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া মৃত্যু ৭০ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৩৬ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ২৪, খুলনায় ১২, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ৪, বরিশালে ৪, সিলেটে ৮, রংপুরে ৩ এবং ময়মনসিংহে ০ জন মারা গেছেন।এ পর্যন্ত মোট মারা যাওয়ার মধ্যে পুরুষ ১৭ হাজার ১১৮ জন এবং নারী ৯ হাজার ৩১৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৯ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৬, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৩ এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *