পাথেয় রিপোর্ট : আফগানিস্তানে শান্তি বিষয়ক ওআইসির ওলামা সম্মেলন শেষে শনিবার দেশে ফিরেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। বিকাল চারটায় তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।আল্লামা মাসঊদের সফরসঙ্গী ছিলেন জমিয়ত মুখপাত্র মাওলানা সদরুদ্দীন মাকনুন।
সেখানে উপস্থিত বাংলাদেশ জমিয়তুল উলামার নেতৃবৃন্দ ও তার ভক্তবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানায়।সন্ধ্যায় তার বারীধারাস্থ বাসগৃহে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ও জমিয়ত ঢাকা মহানগরী সেক্রেটারি মাওলানা সদরুদ্দীন মাকনুনকে পাথেয় টোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য গত সোমবার ওআইসি আয়োজিত আফগানিস্তানে শান্তি বিষয়ক আন্তর্জাতিক ওলামা সম্মেলনে অংশগ্রহণের জন্য জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। সেখানে তিনি ইসলামে জঙ্গিবাদের যে কোন স্থান নেই এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
ওয়াইসির কাউন্টার টেররিজম বিষয়ক চিফের সাথেও তার একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র মাওলানা সদরুদ্দীন মাকনুন। এই সফরে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ পবিত্র ওমারহ পালন করেছেন বলেও জানান তিনি।


