নানা জল্পনা-কল্পনার মধ্যে সৌদি যুবরাজের নতুন ছবি প্রকাশ

নানা জল্পনা-কল্পনার মধ্যে সৌদি যুবরাজের নতুন ছবি প্রকাশ

ওয়ার্ল্ড ডেস্ক : রিয়াদের রাজপ্রাসাদের বাইরে গত ২১ এপ্রিল গোলাগুলির ঘটনায় সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হয়েছিলেন বলে খবর রটেছিল। ওই ঘটনার পর তাকে বহুদিন প্রকাশ্যে দেখা যায়নি।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, সৌদি যুবরাজ আহত হয়ে বাংকারে আশ্রয় নিয়েছিলেন। তার শারীরিক অবস্থা নিয়েও শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

এর পর যুবরাজ মোহাম্মদকে নিয়ে প্রকাশিত খবর উড়িয়ে দিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করে দেশটি। এতে তাকে বিভিন্ন বৈঠকে আলোচনা করতেও দেখা গেছে।

এসব খবরের মধ্যেই বাহরাইনে যুবরাজ হামাদ বিন ইসা আল খলিফা সৌদি আরব সফরে যান। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তারা আলোচনা করেন।

বাহরাইনের সিংহাসনের উত্তরসূরি সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফাকে (মাঝে) শুক্রবার রাজপ্রাসাদে স্বাগত জানাচ্ছেন সৌদি আরবে তার সমকক্ষ মোহাম্মদ বিন সালমান (ডানে)-এএফপি
জেদ্দার রেড সি রিসোর্টে মোহাম্মদ বিন সালমান ও হামাদ বিন ইসা আল খালিফা-এএফপি
2
রাজকীয় প্রাসাদে বাহরাইনে তার সমকক্ষ সালমান বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে মোহাম্মদ বিন সালমান-এএফপি
3
জেদ্দার রেড সি রিসোর্টে মোহাম্মদ বিন সালমান ও সালমান বিন হামাদ-এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *