ফর্মে ফিরতে আইপিএল নিলামে মোস্তাফিজ

ফর্মে ফিরতে আইপিএল নিলামে মোস্তাফিজ

ফর্মে ফিরতে আইপিএল নিলামে মোস্তাফিজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বলা যায় আইপিএলের চমক মোস্তাফিজুর রহমান। গতবার বিসিবির চাপের কারণে খেলেননি তিনি। তবে এবার নিলামে উঠছেন বাংলাদেশের আগুনে পেসার-কাটার মোস্তাফিজ। দেশের মানুষও দেখতে আগ্রহী, এবার কোন্ দল তাকে কিনে নেয়।

আসন্ন আইপিএলের নিলামে উঠতে মোস্তাফিজুর রহমানকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ফর্মে ফিরতে তাকে এ অনুমতি দেয়া হয়েছে। চোট নিয়ে উদ্বেগের কারণে গেল বছর জুলাইয়ে কাটার-মাস্টারকে টি-টোয়েন্টি লিগ খেলতে নিষেধ করে বোর্ড। ফলে এবারের আইপিএলে খেলার সম্ভাবনা ছিল না তার।

সময়টা বড্ড বাজে যাচ্ছে মোস্তাফিজের। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিম্যাচেই দুই হাত খুলে রান দিচ্ছেন। তবু উইকেটের দেখা পাচ্ছেন না তিনি। সেই সঙ্গে হালকা, ছোটখাটো চোট লেগেই আছে।

স্বভাবতই ফিজকে নিয়ে শংকা থাকছে। কিন্তু বিসিবি আত্মবিশ্বাসী দ্রুত ফর্মে ফিরবেন তিনি। সেই কারণেই তাকে ২০২০ আইপিএলের নিলামে নাম লেখানোর অনুমতি দিয়েছে বোর্ড।

এরই মধ্যে মাল্টি মিলিয়ন ডলারের এ লিগের প্লেয়ার্স ড্রাফটের জন্য রেজিস্ট্রেশন করেছেন মোস্তাফিজ। আগামী ১৯ ডিসেম্বর সিটি অব জয়খ্যাত কলকাতায় বসবে এবারের আইপিএলের নিলাম। তাতে উঠছেন বাংলাদেশের আরো ৫ ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল,মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

আইপিএলের নিলাম তালিকায় মোস্তাফিজের নাম লেখাতে বিসিবিকে জোর দেন এর ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। এরপরই তার ব্যাপারে নিজেদের অবস্থান বদলায় বোর্ড।

আকরাম খান বলেন, চোটের কারণে আমরা মোস্তাফিজকে ফ্র্যাঞ্জাইজিভিক্তিক ক্রিকেট লিগে খেলার অনুমতি দিইনি। তবে এখন কিছু সময়ের জন্য স্থিতিশীলতা খুঁজছে সে। জাতীয় ক্রিকেট লিগ (প্রথম শ্রেণির ক্রিকেট) খেলেছে ও। ভারতে সফরও করেছে।

তিনি বলেন, মোস্তাফিজ যদি সবকিছু ঠিকঠাকভাবে করতে পারে তবে আঘাত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সত্যি বলতে কী আমরা তার ফর্ম নিয়ে উদ্বিগ্ন। কারণ সে আমাদের গুরুত্বপূর্ণ বোলার। ও যদি আইপিএলে সুযোগ পায় এবং সেখানে খেলে ফর্ম ফিরে তা হলে বাংলাদেশের জন্যই মঙ্গল হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *