বিভক্তির মাঝে ঐক্যের সুর

বিভক্তির মাঝে ঐক্যের সুর

বিভক্তির মাঝে ঐক্যের সুর

মীর সালমান : আমাদের দেশের জনতাকে সাধারণতঃ আহলে হক, নায়েবে হক ও গায়রে হক– এই ৩টি ভাগে বিভক্ত করা যায়। এটা শুধু শ্রেণিবিন্যস্ত নয়, ইত্তিহাদ বা ঐক্যের প্রয়োজন ক্ষেত্রেও এতে রয়েছে কার্যকরী উপকরণ।

ইসলামী অঙ্গনে যারা ঐক্য পিয়াসী এবং যার ভিত্তিতে ইত্তিহাদ হতে পারে বলে প্রতীয়মান অনুভূত হচ্ছে, সেটাই তালিকাকারে সংক্ষিপ্তভাবে নিম্নে উপস্থাপন করা হলো।

১) আহলে হক :

মাযহাবী, দেওবন্দী, কওমী, তাবলীগ (ওজাহাতী+এতাআতি), চরমোনাই ইত্যাদি।

২) নায়েবে হক :

আব্বাসী/জৈনপুরী, ছারছীনা, আলিয়া, ফুরফুরা, মানিকগঞ্জী ইত্যাদি।

৩) আহলে ফিরকা :

আহলে হাদীস, সালাফী, জামাত ইত্যাদি।

৪) আহলে বিদআতী :

আটরশি, মাইজভান্ডারী, চন্দ্রপুরী, দেওয়ানবাগী, রাজারবাগী, কুতুববাগী ইত্যাদি।

৫) আহলে কুফফার :

শিয়া, কাদিয়ানী, খারেজী, হিজবুত তাওহীদ ইত্যাদি।

উপরিউক্ত শ্রেণিবিন্যাসের মধ্যে ১ ও ২ দল চাইলে ইত্তিহাদ গড়তে পারে– যা সময়ের দাবি এবং উম্মাহর এই ক্রান্তিলগ্নে প্রভূত কল্যাণকরও বটে। প্রয়োজনে বৃহত্তর মুসলিম স্বার্থে ৩ নাম্বারের সাথেও বসা যেতে পারে। কারো কারো কর্মকাণ্ডে এমন আভাসও লক্ষণীয়।

তবে দুঃখের পরিধিও কম নয়– যারা মৌলিকভাবে কুরআন-সুন্নাহ/হাদীসে বিশ্বাসী তথা প্রাকটিসিং মুসলিম, যত দলাদলি আর বিভক্তি তাদের মাঝেই অত্যাধিক পরিলক্ষিত হচ্ছে।

বাতিলদের মাঝে একটি আশ্চর্যজনক শিক্ষণীয় আমল হলো, সকল আহলে বিদাতীরা একে অপরের মাঝে আহলে হকদের মতো কাদা-ছোড়াছুড়ির হীনখেলায় মত্ত নয়। অথচ এই আদর্শ তো হকপন্থীদের থাকা উচিত ছিলো।

ঐক্য প্রয়াস নিয়ে আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে কারিমেও। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর, সালাত কায়েম কর এবং কখনো মুশরিকদের দলভূক্ত হয়ো না, যারা তাদের দ্বীনকে টুকরো করে দিয়েছে এবং নিজেরা নানা দলে বিভক্ত হয়েছে, এদের প্রত্যেকটি দলই নিজেদের যা আছে তা নিয়েই মত্ত। -সূরা তাওবা : আয়াত ৩১-৩২

অন্যত্র আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। -সূরা হুজরাত : আয়াত ১০

আল্লাহ তাআলা অন্যত্র বলেন, এই যে তোমাদের জাতি, এতো একই জাতি, আর আমি তোমাদের পালনকর্তা, অতএব তোমরা (ঐক্যবদ্ধভাবে) আমারই দাসত্ব কর। -সূরা তওবা : আয়াত ৯২

তবুও আমরা আশাবাদী নয়নে জাতির রাহবারদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছি, হাফেজ্জী হুজুরের মত আরেকটা তাওবার ডাক আসবে; আবার সব তৌহিদী জনতা এক কাতারে নেমে আসবে। সম্মিলিত কণ্ঠে ধ্বনিত হবে “দুনিয়ার মুসলিম নেক হও এক হও”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *