বিশ্বের চতুর্থ জঙ্গি সংগঠন মাওবাদী

বিশ্বের চতুর্থ জঙ্গি সংগঠন মাওবাদী

পাথেয় রিপোর্ট :  আইএস, তালিবান ও আল-সাবাবের মতো জঙ্গি সংগঠনের পর বিশ্বের চতুর্থ সবচেয়ে ভয়ঙ্কর উগ্রবাদী সংগঠন মাওবাদী। সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট-এর এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে৷মাওবাদী আন্দোলন সারা বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ে বহুল পরিচিত। দীর্ঘকাল গেরিলা যুদ্ধ পরিচালনার পর দলটি রাজতন্ত্রকে হঠিয়ে জোটবদ্ধভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়।

সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন স্টেট রিপোর্টে। রিপোর্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চাপের বিষয় হলেও, তা ক্ষয়িষ্ণু মাওবাদী সংগঠনগুলোকে পুনরায় উজ্জীবিত করতে পারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মার্কিন রিপোর্ট বলছে, ভারতে ৫৩ শতাংশ নাশকতার সঙ্গে মাওবাদীদের সংশ্লিষ্টতা রয়েছে। ২০১৬ সালের তুলনায় ২০১৭-তে নাশকতার সংখ্যা কমেছে৷ ২০১৬-তে মাও অধ্যুষিত অঞ্চলগুলিতে হামলা হয় ৩৩৮টি এবং ২০১৭-তে সেই সংখ্যা কমে হয় ২৯৫টি৷ হামলার সংখ্যা কমলেও হতাহতের পরিমাণ বেড়েছে৷ মৃতের সংখ্যা বে়ড়েছে ১৬ শতাংশ ও আহতদের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ৷

মাওবাদীদের চেয়ে এগিয়ে রয়েছে চারটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। সবচেয়ে বেশি জঙ্গি হামলা চালিয়েছে আইএস, ৮৫৭টি। তারপর রয়েছে যথাক্রমে তালিবান ও আল-সাবাব। এই দুই সংগঠনের হামলার সংখ্যা যথাক্রমে ৭০৩ ও ৩৫৩টি।জানা গেছে, পাকিস্তান ও ইরাকের পর সবচেয়ে বেশি জঙ্গি হানা বা উগ্রবাদীদের নাশকতার মোকাবিলা করতে হয়েছে ভারতকে। ২০১৫ পর্যন্ত এই স্থানে দখল করে ছিল পাকিস্তান। তবে জম্মু-কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা বৃদ্ধি পায় ২৪ শতাংশ এবং মৃত্যুর ঘটনা বৃদ্ধি পায় ৮৯ শতাংশ।

২০১৭ থেকে চলতি বছরের প্রথম ছয় মাসে ভারতে মোট জঙ্গি হানা হয় ৮৬০টি। যার মধ্যে ২৫ শতাংশ ঘটেছে উপত্যকায়।

সূত্র: পিন্ডিয়া ডট কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *