ইরানের সঙ্গে সংঘর্ষ বাধলে যুক্তরাষ্ট্র ব্যর্থ হবে :  রুহানি

ইরানের সঙ্গে সংঘর্ষ বাধলে যুক্তরাষ্ট্র ব্যর্থ হবে : রুহানি

পাথেয় রিপোর্ট : ইরানের সঙ্গে সংঘর্ষ বাধলে যুক্তরাষ্ট্র ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে গতকাল শনিবার বলেন, যুক্তরাষ্ট্র সাবেক ইরাকি নেতা সাদ্দাম হোসেনের পরিণাম ভোগ করবে। ইরানের সঙ্গে সংঘর্ষ বাধলে যুক্তরাষ্ট্র ব্যর্থ হবে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইরান অস্ত্র সংবরণ করবে না। এসব অস্ত্রের ভেতর ‘যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তোলা’ ক্ষেপণাস্ত্রগুলোও আছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট রুহানি বলেন, ‘ট্রাম্পের একই অবস্থা হবে। আমেরিকা সাদ্দাম হোসেনের ভাগ্য বরণ করবে।

এসব সংবাদ দিয়েছে খবর রয়টার্স।

হাসান রুহানি হুঁশিয়ারি দিলেন, যখন ইরান ১৯৮০-৮৮ ইরান-ইরাক যুদ্ধ শুরুর বার্ষিকী উদ্‌যাপনে সামরিক মহড়ার আয়োজন করেছিল। ইরান সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইঙ্গিত দিয়েছে, মার্কিন অবরোধের পাল্টা হিসেবে অন্য দেশগুলোর তেল রপ্তানি বন্ধে সে উপসাগরীয় এলাকায় সামরিক ব্যবস্থা নিতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ঐতিহাসিক বহুপক্ষীয় পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আবার বলবৎ করার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ওয়াশিংটন তেল পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্য উপসাগরে রণতরি মোতায়েন রেখেছে বলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *