ভারত বয়কট করুন : মুহাম্মদ দেলাওয়ার হোসাইন সাকী

ভারত বয়কট করুন : মুহাম্মদ দেলাওয়ার হোসাইন সাকী

ভারত বয়কট করুন : মুহাম্মদ দেলাওয়ার হোসাইন সাকী

ভারতীয় ক্রিকেটার, ভারতীয় মুভি, টিভি সিরিয়াল, ভারতীয় পণ্যসহ ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনে জর্জরিত সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশ। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভারতীয় অপসংস্কৃতি জেঁকে বসেছে। বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারত থেকে মুসলিম শূন্য করার নীলনকশা চলছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের উচিত চূড়ান্তভাবে ভারতকে বয়কট করা। বিজেপি মোদি সরকারের অপসংস্কৃতি ও আগ্রাসনের মোকাবেলায় সোচ্চার হওয়া।

ক্রিকেটপ্রেমী মুসলিম তরুণের আইডল ধোনী কাশ্মীরে স্বাধীনতাপ্রেমী মুসলমানদের উপরে নির্যাতনের নেতৃত্ব দিচ্ছে। ধোনি তার চিন্তা-চেতনা স্বকীয়তা বিসর্জন দেয় নি। তার বোধ- বিশ্বাসের উপর অটল ও অবিচল আছে। অথচ আমি মুসলিম! আমার ধর্ম, আমার ঈমান, আমার বিশ্বাস এর শিকড় কতই মজবুত। কিন্তু বেমালুম ভুলে গেলাম। আমি আজ মর্ডান, আধুনিক ও ধর্মনিরপেক্ষবাদে বিশ্বাসী। মুক্তচিন্তার অধিকারী। আফসোস আমাদের হীনমন্যতার জন্য।

আপনার আমার ভাইয়ের রক্তে রঞ্জিত বিশ্ব। কাশ্মীর, আরাকান, ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী মুসলমানের উপর চলছে নির্যাতনের স্টিমরোলার। আমি দিব্যি সুখে আছি। সামান্যতম টেনশনও মাথায় নাই। আগামীকাল এরা আমাকে ধরবে। আপনাকে নিঃশেষ করে দিবে। তাই ঘুমন্ত চেতনাকে জাগ্রত করুন।, সকল আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হোন।

লেখক : রাজনীতিক

মতামতের জন্য সম্পাদক দায়ী নয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *